সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা আলীকদমে শিশুকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভায় বক্তব্য রাখছেন খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমপ্রিহেনসিভ কমিউনিটি হেল্থ প্রোগ্রামের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বেলা দেড় টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াংয়ের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম।

প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমান, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিতৈষী চাকমা। সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা, রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সুমন খানসহ বিভিন্ন

সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কেবল আইনি পদক্ষেপই যথেষ্ট নয়। এটি রুখতে পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয়ভাবে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা গড়ে তুলতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই সমাজে নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *