মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ

রামুতে মানারাতুল উম্মাহ মডেল মাদরাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

রামু উপজেলা সংবাদদাতা।।
কক্সবাজারের রামু উপজেলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মানারাতুল উম্মাহ মডেল মাদরাসায় হিফজ বিভাগের নাজেরা সম্পন্নকারী শিক্ষার্থীদের সবক প্রদান এবং শবিনা খতম উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শবিনা খতম সম্পন্নকারী শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা দেওয়া হয় আমিরুল ইসলাম লাবিবকে। তিনি ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মাহমুদুল হক ও পারভীন আক্তারের সন্তান।

অনুষ্ঠান কুরআন তেলাওয়াত ও নাতে রাসূল (সা.) পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। পরে নাজেরা সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থী— মাহির উদ্দিন আরহাম, আব্দুল্লাহ মোহাম্মদ নাসিফ, নাজিবুর রহমান আকিফ, আবরার জাহিন ও মিজবাহ উজ জামান রাছিফকে সবক প্রদান করা হয়।

এ সময় শবিনা খতম সম্পন্নকারী শিক্ষার্থী আমিরুল ইসলাম লাবিবকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি তার পিতা-মাতাকেও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। সভাপতিত্ব করেন মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক, উপাধ্যক্ষ মাওলানা নুরুল হাকিম, ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক ক্বারী মাওলানা বদরুদ্দোজা, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা বখতেয়ার আহমদ, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুল হক, কক্সডিজিটাল গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর তৈয়ব উদ্দিন এবং কলঘর আবু বকর ছিদ্দিক বালিকা মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা নাছির উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার হোস্টেল সুপার হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক ডা. শামীমুল আরশাদ, মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সার্জেন্ট শফিউল আলম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আকতার হোছাইন, কো-অর্ডিনেটর হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা শফিউল হক জিহাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *