বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

লংগদুতে ইয়াবাসহ যুবক আটক

মো গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
রাঙ্গামাটির লংগদু উপজেলায় আটারকছড়া ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানা পুলিশের সফল অভিযানে দুইশত পিস ইয়াবা সহ এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (১৪ ডিসেম্বর)  আনুমানিক পাঁচটার সময়, উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি ক্যায়াংঘর বটতলা যাত্রীছাউনীর সামনে মুল সড়কে অভিযান পরিচালনা করে মাদক পাচারকারী যুবক হাছান আলী(২৫) কে আটক করা হয়।
লংগদু থানা পুলিশ সুত্রে জানাযায়, ০১নং আটারকছড়া ইউপিস্থ করল্যাছড়ি ক্যায়াংঘর বটতলায় যাত্রীছাউনির সামনে পাকা রাস্তার উপর এসআই(নিঃ) এস,এম,আল- মামুন এর নেতৃত্বে মোবাইল ডিউটি করাকালীন সময়ে চেক পোস্ট পরিচালনা করে। এসময় তল্লাশি করার এক পর্যায়ে একজন মাদক ব্যবসায়ী মোঃ হাছান আলী(২৫), পিতা- মোঃ নিজাম”র নিকট দুইশত পিস ইয়াবা পাওয়া যায়।
মাদক ব্যবসায়ী হাছান, খাগড়াছড়ি জেলার উত্তর মিলনপুর, ০৭নং ওয়ার্ড, কবাখালী ইউপি, থানা- দীঘিনালা, জেলার বাসিন্দা।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিকে ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে,  লংগদু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু করে, উক্ত আসামীকে  আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান লংগদু থানা পুলিশ সর্বদা মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *