শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

লামায় ইটভাটায় ডাম্পারচাপায় চালকের মৃত্যু

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

বান্দরবানর লামা উপজেলায় একটি ইটভাটায় কাজ করার সময় ডাম্পার গাড়িচাপায় মো. হেলাল (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত সেহেরির সময় লামা উপজেলার ফাইতং ইউনিয়ন এলাকায় অবস্থিত কবির খাঁন কোম্পানির ইউবিএম-২ ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হেলাল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চিকলঘাটা এলাকার বাসিন্দা। তিনি মৃত আহম্মদ হোসেনের ছেলে এবং পেশায় ডাম্পার গাড়িচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইট বহনের উদ্দেশ্যে ডাম্পার নিয়ে ভাটায় আসেন হেলাল। এ সময় গাড়ির সামনের গ্লাস বা ইঞ্জিন অংশ পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত তিনি গাড়ির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

ইটভাটার মালিক কবির খাঁন কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ইট বোঝাইয়ের আগে ভাটার বাইরে গাড়ি দাঁড় করিয়ে পরিষ্কার করছিলেন চালক। গাড়িটি নিউট্রাল অবস্থায় থাকায় হঠাৎ নড়াচড়া করে এ দুর্ঘটনা ঘটে।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই বেলাল জানান, তিনি খবর পেয়ে বাড়িতে ফিরেছেন, তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে এখনো নিশ্চিত নন।

এ বিষয়ে ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, ইটভাটায় মৃত্যুর বিষয়টি তিনি সাংবাদিকদের কাছ থেকেই জানতে পেরেছেন। বিস্তারিত ঘটনা এখনও তার জানা নেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ি পরিষ্কার করার সময় দুর্ঘটনাটি ঘটে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *