বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক

লামা–আলীকদমে নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে নিরাপত্তা টহল ও ভোটকেন্দ্র পরিদর্শন

মো: জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোটকে সামনে রেখে বান্দরবানের আলীকদম উপজেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা টহল এবং ভোটকেন্দ্র পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি ২০২৬) আলীকদম সেনা জোনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সমন্বয়ে উপজেলার সব ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় ভোটকেন্দ্রগুলোর ভৌত নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ, পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল এলাকা চিহ্নিতকরণ, নিরাপত্তা জনবল ও দায়িত্ব বণ্টন, সম্ভাব্য হুমকি মূল্যায়ন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

নির্বাচনকালীন সময়ে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা, প্রধান সড়ক, জনবহুল এলাকা, বাজারকেন্দ্র ও অন্যান্য সংবেদনশীল স্থানে নিয়মিত ও বিশেষ টহল জোরদার করা হয়েছে।

আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসারের সমন্বিত টহল, চেকপোস্ট কার্যক্রম, নিবিড় নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে বলে জানানো হয়।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, বিশৃঙ্খলা, গুজব ও আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে তারা পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে সাধারণ জনগণকে গুজবে বিভ্রান্ত না হয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আলীকদম ও লামা উপজেলায় শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। নিরাপত্তা উদ্যোগের ফলে স্থানীয় জনগণের মধ্যে নির্বাচনকে ঘিরে আস্থা বৃদ্ধি পেয়েছে বলেও সংশ্লিষ্টরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *