শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদগাঁওয়ে অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগ

ঈদগাঁও প্রতিনিধি।।

কক্সবাজারের ঈদগাঁওয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঈদগাঁও পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচি বাস্তবায়ন করে ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব, উপজেলা প্রশাসনের সহায়তায়।

কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি মোঃ আবু তাহের। তিনি বলেন, “উপজেলা প্রশাসন এলাকার অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়াতে পেরে আমরা অত্যন্ত ধন্য। এলাকার উন্নয়নের জন্য আমরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।”

স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এলাকাবাসীর পাশে এসে আমরা নিজেদের ধন্য মনে করছি। ভবিষ্যতেও যতটুকু সম্ভব আমরা এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখব।”

উপস্থিত ছিলেন ঈদগাহ মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক নুরুল আমিন, ঈদগাহ মেডিকেল সেন্টারের মার্কেটিং অফিসার কামাল পাশা ও ব্যবসায়ী মাহমুদুল করিম গুননুসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন। এতে সহ-সভাপতি হাফেজ তৈয়ব জালাল, সহ-সভাপতি এম, শফিউল আলম আজাদ, সহ-সাধারণ সম্পাদক এম, আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক বশিরুজ্জামান, অর্থ সম্পাদক এম, ছরওয়ার সিফা প্রমুখ উপস্থিত ছিলেন।

উপকারভোগীদের মধ্যে ছিলেন বৃহত্তর ঈদগাঁও এলাকার অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *