বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা

বশির আহমেদ, জেলা প্রতিনিধি

বশির আহমেদ, জেলা প্রতিনিধি

বান্দরবানে জেলা বিএনপির সদস্য সচিবের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার জেলা শহরের গ্রিনল্যান্ড রেস্টুরেন্ট মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুসাই মং ও জসিম উদ্দিন তুষার, কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন।

অনুষ্ঠানে বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা বলেন, গণমাধ্যমকর্মীরা সবসময় তার শুভাকাঙ্ক্ষী। তিনি বলেন, দীর্ঘদিন পৌরসভার মেয়র থাকাকালে এবং জেলা বিএনপির দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের লেখনি ও পরামর্শ তার রাজনৈতিক পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি।

বান্দরবানে প্রথমবারের মতো সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপির সদস্য সচিবের উদ্যোগে এ ধরনের ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। তিনি বলেন, মেয়র থাকাকালেও জাবেদ রেজা অনেক সৃজনশীল কাজ করেছেন এবং তার কাছ থেকে অন্য রাজনৈতিক নেতাদেরও শেখার আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *