সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা আলীকদমে শিশুকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী

সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name

মো. জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি প্রতিনিধি:
সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মানিকছড়িতে মানিকছড়ি উপজেলা একাদশ ও গুইমারা উপজেলা একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত মানিকছড়ি উপজেলার রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান। এ সময় গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত হয়ে আনন্দ-উৎসাহের সঙ্গে খেলাটি উপভোগ করেন।

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকে। পরে পেনাল্টি শুটআউটে ৫-৪ ব্যবধানে গুইমারা উপজেলা একাদশকে পরাজিত করে মানিকছড়ি উপজেলা একাদশ জয়লাভ করে।

খেলা শেষে উপস্থিত দর্শক ও স্থানীয়রা এমন একটি সুন্দর ক্রীড়া আয়োজনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। পাশাপাশি স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ও তরুণদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *