বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

হোটেল গাইরিংয়ের সৌজন্যে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নির্মল চন্দ্র কার্বারীপাড়ায় হোটেল গাইরিংয়ের সৌজন্যে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।

রোববার (১৪ জুন ২০২৬) আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন ও ক্লিনিক্যাল কার্ডিওলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম। তিনি এমবিবিএস, ডিটিএম অ্যান্ড এইচ, ডি-কার্ড (লন্ডন), এমআরসিপি (লন্ডন), এফআরসিপি এবং এফঅ্যাসিসি ডিগ্রিধারী। এছাড়া তিনি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি)-এর সাবেক প্রফেসর অব মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের প্রধান ছিলেন।

ক্যাম্পে আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন রোগের জন্য প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। শারীরিক অবস্থার ভিত্তিতে কয়েকজন রোগীকে স্যালাইনও দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জার্মানি প্রবাসী আদিনা রহমান, হোটেল গাইরিংয়ের স্বত্বাধিকারী এস অনন্ত বিকাশ ত্রিপুরা, চিকিৎসক ডা. অর্পন ত্রিপুরা, মেডিকেল টেকনোলজিস্ট জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবী অতশি ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, “একটি হাসি ও সঠিক চিকিৎসা, দুটোই জীবন বাঁচাতে পারে” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণের সুযোগ পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *