বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে এমপির প্রতিনিধি মনোনীত হলেন চথোয়াইপ্রু এবং জিকু কুমার  লংগদুতে শাহ আলমের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা থানচিতে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকরণ বিতরণ মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা

আগামী নির্বাচন এবং গণভোট নিয়ে মারমা ভাষায় ব্যতিক্রমী প্রচারণা 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক ব্যতিক্রমী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি)  উপজেলা নির্বাহী কর্মকর্তা  উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের দুর্গম চুশাকপাড়া গ্রামে স্থানীয় মারমা জনগোষ্ঠীর জন্য তাদের নিজস্ব ভাষায় নির্বাচনী আচরণবিধি, পোস্টাল ব্যালট এবং গণভোটের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। দুর্গম এলাকার সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনের বার্তা পৌঁছে দিতে এবং ভোটের প্রক্রিয়াকে আরও সহজবোধ্য করতে পুরো কার্যক্রমটি মারমা ভাষায় উপস্থাপন করা হয়।
সমাবেশে উপস্থিত গ্রামবাসী ও স্থানীয় কারবারিদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, “প্রত্যেক ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা এবং নির্বাচনী আইন সম্পর্কে সচেতন করা প্রশাসনের দায়িত্ব। ভাষা যেন সচেতনতার পথে বাধা না হয়, সেজন্যই আমরা মারমা ভাষায় এই সভার আয়োজন করেছি।”
সভায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার নিয়মাবলী, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সাজা এবং গণভোটের গুরুত্ব সম্পর্কে স্থানীয় ভাষায় বিশদ ব্যাখ্যা প্রদান করা হয়। গ্রামের কারবারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ নারী-পুরুষ এই সভায় অংশ নেন।
নিজ ভাষায় নির্বাচনী নিয়মকানুন জানতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন চুশাকপাড়ার বাসিন্দারা। তারা জানান, অনেক সময় দাপ্তরিক ভাষা জটিল হওয়ার কারণে তারা অনেক নিয়ম বুঝতে পারেন না, তবে এ ধরনের উদ্যোগের ফলে এখন তারা নির্ভয়ে ও সচেতনভাবে ভোট দিতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *