শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

আঞ্চলিক পরিষদ নির্বাচন: সন্তু লারমাকে পদত্যাগের আহ্বান, চ্যালেঞ্জ করছেন এ এইচ এম ফারুক

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক এ এইচ এম ফারুক। একই সঙ্গে তিনি চেয়ারম্যান পদে সন্তু লারমার বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

রোববার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ এইচ এম ফারুক বলেন, ১৯৯৮ সালে পাঁচ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়ে প্রায় ২৮ বছর ধরে বিনা নির্বাচনে দায়িত্ব পালন করা গণতান্ত্রিক নীতির পরিপন্থী। তিনি অভিযোগ করেন, এটি পার্বত্য অঞ্চলের জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, “যদি আপনার জনসমর্থন থাকে, তবে নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় নিন। দীর্ঘদিন ধরে বিনা নির্বাচনে দায়িত্ব পালন না করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়াই উচিত।”

এ এইচ এম ফারুক জানান, নির্বাচনের আয়োজন করা হলে তিনি নিজেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। এছাড়া তিনি বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পার্বত্য অঞ্চলে সকল জনগোষ্ঠীর ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

তিনি খাগড়াছড়ি জেলার বাসিন্দা এবং বর্তমানে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির সভাপতি, পার্বত্য ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আঞ্চলিক পরিষদের নির্বাচন আয়োজনের দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *