শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন মহিষখালী নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র জিফাত হাসানের সন্ধান চায় বাবা-মা পাহাড়ে সুপেয় পানি সংকট সমাধানে সরকারের উদ্যোগে হাসি ফুটেছে পাড়ায় পাড়ায় চ্যাম্পিয়নস লিগে কাপ্তাইয়ের জয় একটি ডিও লেটারের অভাবে আটকে আছে আলীকদম চৌকি আদালত গোমতিতে বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভা, তৃণমূল নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান রাজস্থলীতে ঝুলন্ত সেতু, ক্রীড়া-সাংস্কৃতিক সংঘ ও বাজার পরিদর্শন দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

ঈদগাঁওতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ঈদগাঁও প্রতিনিধি।।

কক্সবাজারের ঈদগাঁওতে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঈদগাঁও বাস স্টেশনের গরুর বাজার সংলগ্ন নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ছিল এবং তার রোল নম্বর ছিল ৩৮। ঘটনার দিন বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত সে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য আয়োজিত বিশেষ ক্লাসে অংশ নেয় বলে জানা গেছে।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, আত্মহত্যার আগে শিক্ষার্থীটি একটি সুইসাইড নোট লিখে যায়। সেখানে সে একই বিদ্যালয়ের এক সহপাঠীর নাম উল্লেখ করে মানসিক কষ্টের কথা লিখেছে। বিষয়টি তদন্তের অংশ হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বাড়ি জালালাবাদ ইউনিয়নের মোহানবিলায়। তার পিতা ও এক বড় ভাই সৌদি আরবে কর্মরত। বর্তমানে পরিবারটি ঈদগাঁও গরুর বাজার এলাকার নিজ বাসভবনে বসবাস করছিল।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদারসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

বিদ্যালয়ের গণিত শিক্ষক আব্দুল খালেক মিশু জানান, আত্মহত্যার আগে একটি চিরকুট রেখে গেছে শিক্ষার্থীটি। খবর পেয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল কবির, মোজাম্মেল হক, মো. আলমসহ অন্যান্য শিক্ষকরা নিহতের বাড়িতে যান।

ঈদগাঁও থানার ওসি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিতভাবে বিষয়টি অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের মরদেহ তার দাদার বাড়ি মোহানবিলায় নেওয়া হয়েছে। শুক্রবার জানাজা অনুষ্ঠিত হতে পারে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *