শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব

ওমানে গাড়ির এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ ভাইয়ের মৃত্যু

Reporter Name

মোঃ ইউসুফ রাঙ্গুনিয়া।।
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের আল বাতিনাহ প্রদেশে গাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার প্রবাসী ভাই নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১২ মে) বিকেলে আল বাতিনাহ প্রদেশের আল মিলিদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরদিন বুধবার (১৩ মে) সকালে ওমান পুলিশ পার্কিং অবস্থায় থাকা একটি প্রাইভেটকার থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন— মো. রাশেদ (৩৫), মো. শাহেদ (৩২), মো. সিরাজ (২৭) ও মো. শহিদ (২৪)। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দেরাজার পাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের সন্তান।

প্রবাসী স্বজনদের বরাতে জানা যায়, ছোট দুই ভাই সিরাজ ও শহিদের কয়েক দিনের মধ্যে দেশে ফেরার কথা ছিল। সে উপলক্ষে তারা কেনাকাটার উদ্দেশ্যে বড় দুই ভাইসহ একটি প্রাইভেটকারে বের হন। পথিমধ্যে আল মিলিদ্দা এলাকায় গাড়িটি পার্ক করে ভেতরে অবস্থান করার সময় গাড়ির এসি সিস্টেমে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই চার ভাইয়ের মৃত্যু হয়।

নিহতদের বড় ভাই এনাম জানান, দেশে ফেরার পর সিরাজ ও শহিদের বিয়ের প্রস্তুতি চলছিল। পরিবারের এই আনন্দঘন মুহূর্ত মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। তিনি বলেন, একসঙ্গে চার ছেলেকে হারিয়ে পরিবারটি চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

এ ঘটনায় নিহতদের মা, স্ত্রী ও সন্তানদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী পরিবারটিকে সমবেদনা জানিয়েছেন।

ওমান পুলিশ জানিয়েছে, মরদেহগুলো স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহ দ্রুত দেশে ফেরত আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *