শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী

কক্সবাজারে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের মানববন্ধন, স্বচ্ছতা ও আমানত সুরক্ষার দাবি

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি।।
কক্সবাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র একটি শাখার সামনে মানববন্ধন করেছেন একদল গ্রাহক। মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় শহরের বাজারঘাটা এলাকার প্রধান সড়ক সংলগ্ন ব্যাংকটির সামনে “সচেতন গ্রাহক সমাজ, কক্সবাজার” ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা ব্যাংকের সাম্প্রতিক নীতিগত সিদ্ধান্ত, পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে পরিচালনা পর্ষদে পরিবর্তন ও নতুন চেয়ারম্যান নিয়োগের ফলে ব্যাংকের স্বতন্ত্র কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দাবি, এসব পরিবর্তনের কারণে গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং ব্যাংকিং কার্যক্রমের স্বাভাবিকতা ব্যাহত হচ্ছে।

বক্তারা আরও বলেন, সরকারের বিভিন্ন হস্তক্ষেপ ও নীতিগত সিদ্ধান্তের কারণে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা ঝুঁকির মুখে পড়েছে। এতে ব্যাংকের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে বলে তারা উল্লেখ করেন।

তারা ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা, সাম্প্রতিক সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালককে পুনর্বহালের দাবি জানান। একই সঙ্গে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা রক্ষা ও গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী জসিম উদ্দীন, এম মোজাম্মেল হক, প্রকৌশলী মোতাহের হোসাইন, মুহাম্মদ নুরুল আমিন, মাওলানা মোজাহের আহমদ, মাওলানা হাফেজ ফরিদুল হক, মাওলানা আবুল কাসেম ও মনসুর আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *