মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ বাঘাইছড়িতে পাহাড়ধসে বসতঘর বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি বরকলে ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে ভোগান্তি, অনিয়মের অভিযোগ বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল বর্ষের উদ্বোধন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নে সেনাবাহিনীর বিভিন্ন উদ্যোগ সম্প্রীতির বান্দবান ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কিংস অব বনরুপা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়: ম্রাসা থোয়াই মারমা মাটিরাঙ্গায় কৃষক কার্ড কার্যক্রম শুরু, তথ্য সংগ্রহ ১,৩৯৩ কৃষকের বান্দরবানে সীমান্ত সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

কক্সবাজারে পরকীয়ার জেরে যুবক নিহত, ছেলে গ্রেপ্তার

Reporter Name

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।।
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মহুরী পাড়া পাতাবুনিয়া এলাকায় মায়ের সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে মো. আজিম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রবিউল হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মো. আজিম কক্সবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আব্দুর রহমানের ছেলে। তার সঙ্গে ঝিলংজা এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী রেহেনা বেগমের পরকীয়া সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। এ বিষয়টি নিয়ে প্রায় এক সপ্তাহ আগে রেহেনা বেগমের ছেলে রবিউল হোসাইনের সঙ্গে আজিমের কথা কাটাকাটি হয়।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে রবিউল কাঠের বাটাম দিয়ে আজিমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে তাকে আরও দফায় আঘাত করা হয় বলে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় রেহেনা বেগম নিজেকে বোন পরিচয় দিয়ে আজিমকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। টানা তিন দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গতকাল সন্ধ্যায় তিনি মারা যান।

নিহতের ভাই আব্দুল্লাহ অভিযোগ করেছেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ঘটনাটি ভিন্ন খাতে নিতে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার এসআই নুর মোহাম্মদ জানান, পাঁচলাইশ থানা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি রবিউল হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত কাঠের বাটাম জব্দ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।

পুলিশ জানায়, আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ কক্সবাজারে এনে দাফন করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *