বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ

খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে প্রায়োগিক পরিক্ষণ ও মূল্যায়নের জন্য কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

মো. আবুল হাসেম, স্টাফ রিপোর্টার::

মো. আবুল হাসেম, স্টাফ রিপোর্টার::
খাগড়াছড়িতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে প্রায়োগিক মাঠ পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ২৫ জন কৃষক-কৃষাণীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। খাগড়াছড়ি সদর উপজেলার ২৫ একর কৃষিজমিতে প্রদর্শনী কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্পের অর্থায়নে বীজ, সার ও কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ প্রদান করা হয়েছে।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল, ইউরিয়া, ডিএপি, এমওপি, জিপসাম, জিংক সালফেটসহ বিভিন্ন সার; রোগ ও পোকামাকড় দমনের জন্য কীটনাশক ও ছত্রাকনাশক; এবং প্রদর্শনী সাইনবোর্ড।

অনুষ্ঠানে ব্রি খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মীর ওবায়দুর রহমান শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যালয়ের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মো. সিরাজুল ইসলাম বলেন, “বোরো মৌসুমে সঠিক বয়সের চারা রোপণ, সুষম সার ব্যবস্থাপনা, আগাছা দমন এবং পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনার মাধ্যমে ব্রি উদ্ভাবিত আধুনিক ও উচ্চফলনশীল ধানের সর্বোচ্চ ফলন নিশ্চিত করা সম্ভব। আধুনিক ধান চাষাবাদ পদ্ধতির সঠিক প্রয়োগের মাধ্যমে ধান চাষকে লাভজনক করা এবং দেশের খাদ্য নিরাপত্তা অর্জনে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।” তিনি মাজরা পোকার আক্রমণ ও ব্লাস্ট রোগ থেকে ধান রক্ষায় করণীয় বিষয়ে কৃষকদের বিস্তারিত পরামর্শ প্রদান করেন।

বিশেষ অতিথি কৃষিবিদ তরুণ জয় ত্রিপুরা বলেন, “বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম এ অঞ্চলের কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে অন্যান্য কৃষকরাও আধুনিক ধান চাষে উদ্বুদ্ধ হবেন।” এর আগে প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে বোরো মৌসুমের জন্য ব্রি উদ্ভাবিত স্থানভিত্তিক জনপ্রিয় উচ্চফলনশীল ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলের কৃষকদের মধ্যে আধুনিক চাষাবাদের প্রসার ঘটাবে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *