মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ বাঘাইছড়িতে পাহাড়ধসে বসতঘর বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি বরকলে ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে ভোগান্তি, অনিয়মের অভিযোগ বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল বর্ষের উদ্বোধন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নে সেনাবাহিনীর বিভিন্ন উদ্যোগ সম্প্রীতির বান্দবান ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কিংস অব বনরুপা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়: ম্রাসা থোয়াই মারমা মাটিরাঙ্গায় কৃষক কার্ড কার্যক্রম শুরু, তথ্য সংগ্রহ ১,৩৯৩ কৃষকের বান্দরবানে সীমান্ত সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

খাগড়াছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ: শিক্ষার্থীদের সৃজনশীলতার ঝলক

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও উদ্ভাবনী চিন্তাধারা একটি দেশের অগ্রগতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক।

দুই দিনব্যাপী এ মেলায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

বুধবার আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে মেলার সমাপ্তি ঘটে। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার জন্য উৎসাহিত করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, এবারের মেলায় সদর উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৫টি প্রকল্প উপস্থাপন করে। এসব প্রকল্পে প্রযুক্তিনির্ভর সমাধান, পরিবেশবান্ধব উদ্ভাবন এবং দৈনন্দিন সমস্যার বাস্তবসম্মত দিক তুলে ধরা হয়, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

আয়োজকরা জানান, বিজ্ঞানচর্চাকে জনপ্রিয় করা এবং নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খাগড়াছড়ির তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহের ইতিবাচক ইঙ্গিত বহন করে।

মেলা উপলক্ষে অডিটোরিয়াম প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা আশা করছেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং এর মধ্য দিয়েই তৈরি হবে দেশের সম্ভাবনাময় বিজ্ঞানী ও উদ্ভাবক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *