মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন রামুতে সূর্যের হাসির বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প

খাগড়াছড়িতে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name

স্টাফ রিপোর্টার।।
নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২মে ২০২৬) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি পরিচালিত “রিনিউড উইমেন ভয়েস অ্যান্ড লিডারশিপ-বাংলাদেশ (RWVL-B)” প্রকল্প।

খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মনিষা তালুকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন বিদর্শন চাকমা। সংগঠনের প্রোগ্রাম অফিসার পিংকি বড়ুয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেসক্লাব-এর সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ইখিন চৌধুরী, উইমেন অ্যাক্টিভিস্ট ফোরামের প্রতিনিধি অঞ্জলি ত্রিপুরা, আলোর প্রতিনিধি সোমেন তালুকদার এবং আগাপের প্রতিনিধি উদয় কিরণ চাকমাসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি ও শ্লীলতাহানির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় তারা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিন পার্বত্য জেলাতেও নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *