বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির কৃষকদের বিনামূল্যে রোপা আমন বীজ বিতরণ

খাগড়াছড়িতে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খাগড়াছড়ির বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ সুরক্ষায় বুধবার (বিকাল সাড়ে ৩টা) শহরের প্রধান বাজারে পরিচালিত হয় বিশেষ অভিযান। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা) মো. সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউনুসসহ মৎস্য অফিস ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

অভিযানকালে বাজারের মাছ, মাংস, সবজি ও মুদি দোকানগুলোতে তদারকি করা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা, ট্রেড লাইসেন্স হালনাগাদ রাখা এবং ক্যাশমেমো প্রদানের বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হয়। তবে অনেক ব্যবসায়ী নির্ধারিত মূল্য তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র তাৎক্ষণিকভাবে প্রদর্শন করতে পারেননি।

অভিযান শেষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন বলেন,“রমজান মাসে যাতে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে এবং ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন, সে লক্ষ্যেই আজকের এ অভিযান। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। আজ কোনো ধরনের জরিমানা করা হয়নি। তবে ভবিষ্যতে অভিযানে গাফিলতি বা অনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, রমজানজুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকির মাধ্যমে রমজান মাসে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব হবে।

রমজানের পবিত্রতা ও সংযমের চেতনাকে ধারণ করে খাগড়াছড়িতে যেন ন্যায্যতার বাজার ব্যবস্থা গড়ে ওঠে,এমন প্রত্যাশাই এখন সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *