মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন রামুতে সূর্যের হাসির বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প

খাগড়াছড়িতে ভূমি বিরোধের জেরে মানববন্ধন, পাল্টাপাল্টি অভিযোগ

Reporter Name
oplus_0

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির গামারীঢালা এলাকায় বাগানের গাছ কেটে নেওয়া, ভূমি দখলের চেষ্টা, অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন করেছেন ১৬টি পরিবারের সদস্যরা।

রোববার (১০ মে) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন ক্ষতিগ্রস্ত পরিবারের নারী-পুরুষ ও স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তারা বংশ পরম্পরায় ওই এলাকায় বসবাস করে আসছেন। ১৯৮০-৮২ সালে তৎকালীন সরকারের সময় তারা বন্দোবস্তি ও কৈবলিয়ত সূত্রে জমি পেয়েছেন বলে দাবি করেন। দীর্ঘদিন ধরে সেখানে বসতঘর নির্মাণের পাশাপাশি বাগান-বাগিচা গড়ে তুলেছেন বলেও জানান তারা।

তাদের অভিযোগ, সম্প্রতি বাগিস চাকমা ও বিনয় কৃষ্ণ চাকমার নেতৃত্বে একদল ব্যক্তি জোরপূর্বক জায়গা দখলের উদ্দেশ্যে বাগানের গাছ কেটে নিয়ে যায়। এ সময় অস্ত্র প্রদর্শন করে অপহরণ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তারা। পাশাপাশি জায়গা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন মানববন্ধনকারীরা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা চুরির মামলা” প্রত্যাহার এবং ভূমি রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গামারীঢালা এলাকার বাসিন্দা রুস্তম আলী, কুলসুম বেগম, দুলাল মিয়া, মো. ডালিমসহ স্থানীয়রা।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকজন যুবক বাগিস চাকমার পক্ষে পোস্ট দিয়ে অভিযোগগুলোকে “মিথ্যা” দাবি করেছেন। এক পোস্টে দাবি করা হয়, সংশ্লিষ্ট জায়গাটি কাপ্তাই বাঁধে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আওতায় প্রাপ্ত এবং দাগ, খতিয়ান, হোল্ডিং নম্বর, নিয়মিত খাজনা পরিশোধ, ভূমি অফিসের স্কেচ ম্যাপ ও ভূমি কমিশনের চিহ্নিতকরণের মাধ্যমে মালিকানা প্রতিষ্ঠিত রয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে ভূমি নিয়ে বিরোধ চলছে বলেও উল্লেখ করা হয়।

আরেকটি পোস্টে বাগিস চাকমার বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে উসকানিমূলক মন্তব্য করা হয়েছে, যা সামাজিক মাধ্যমে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে।

তবে অভিযোগ ও পাল্টা দাবির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *