রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

খাগড়াছড়িতে শিশু শিক্ষার্থী পিকআপ ভ্যানের চাপায় নিহত

অংগ্য মারমা, মানিকছড়ি

খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার গিরিকলি কিন্ডারগার্টেন অ্যান্ড পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আল ওয়াসি মুহাম্মদ মোঃ রাফি (৮) পিকআপ ভ্যানে চাপা পড়ে নিহত হয়েছেন। দুর্ঘটনাটি শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের আগে স্কুল সড়কের সামনে ঘটে।

নিহতের পিতা মোঃ সানোয়ার হোসেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসআই, আর মা রুজি আক্তার মানিকছড়ি থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। রাফি মা-সাথে মানিকছড়ি পুরাতন উপজেলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাফি সাইকেল চালাচ্ছিলেন। এই সময় পিকআপ ভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহি উদ্দীন তাকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *