সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা আলীকদমে শিশুকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী

খাগড়াছড়িতে সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক।।

সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সম্মেল্ন ক্ক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এ সভার আয়োজন করে আস্থা প্রকল্পের জেলা সিভিক প্ল্যাটফর্ম ও ইয়ুথ গ্রুপ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাফিজা আইরিন এবং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা।

খাগড়াছড়ি জেলা সিভিক প্ল্যাটফর্মের আহ্বায়ক সাধন কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান। সভার শুরুতে আস্থা প্রকল্পের মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া সুলতানা বলেন, কোনো প্রকল্পের অংশগ্রহণকারীরা যদি প্রকল্প সম্পর্কে সঠিকভাবে অবগত না থাকেন, তাহলে প্রকল্প বাস্তবায়ন সফল হয় না। তবে আস্থা প্রকল্পের যুবদের কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সমাজে প্রান্তিক মানুষের সামাজিক ন্যায্যতা নিশ্চিত করতে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য প্রশিক্ষণকে বাস্তব কাজে প্রয়োগ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাফিজা আইরিন বলেন, আস্থা প্রকল্পের মাধ্যমে বহু যুব স্বেচ্ছাসেবক তৈরি হয়েছে, যারা সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে সক্ষম।

সভাপতির বক্তব্যে সাধন কুমার চাকমা বলেন, প্রকল্পটি যে উদ্দেশ্যে বাস্তবায়িত হয়েছিল তা অনেকাংশে সফল হয়েছে। প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সিভিক প্ল্যাটফর্ম ও যুবদের কার্যক্রম অব্যাহত থাকবে।

মুক্ত আলোচনায় দীঘিনালা আস্থা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক হাসান মোর্শেদ রিফাত, সদর উপজেলা আস্থা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক ইব্রাহিম খলিল, সদস্য হিকো ত্রিপুরা, জাহেদুলসহ অন্যান্যরা অংশ নেন।

সভায় জেলা সিভিক প্ল্যাটফর্ম ও ইয়ুথ গ্রুপের সদস্যদের পাশাপাশি স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। এছাড়া আস্থা প্রকল্পের ফিল্ড অ্যাসোসিয়েট সোনিয়া দাশ ও কাপিরী চাকমা সভায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *