
খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৩৯ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৫০০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি।
সোমবার (২০ জুলাই) বিকেলে খাগড়াছড়ি পৌরসভা হলরুমে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক রুমানা আক্তার বাজেট উপস্থাপন করেন।
ঘোষিত বাজেট অনুযায়ী, সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪০ কোটি ৮৩ লাখ ১৩ হাজার ৮০০ টাকা। বাজেটে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।