সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা টানা বর্ষণে ঘর হারানো বৃদ্ধকে নতুন ঘর দিল মাটিরাঙ্গা জোন দীঘিনালায় ২৬ হাজার গাছের চারা বিতরণ সেনাবাহিনীর

বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবান সদর উপজেলার শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজসেবামূলক উদ্যোগ হিসেবে স্থানীয় বাসিন্দা মহিউদ্দিনের ব্যক্তিগত অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়।

সম্প্রতি বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ক্যাচিংঘাট, সিদ্দিক নগর, জালালাবাদসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকায় অসহায় পরিবারের হাতে চাল, ডাল, ভোজ্যতেল, আলু, মোমবাতি, শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নিম্নাঞ্চলের অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। কর্মসংস্থান বন্ধ থাকায় অনেকেই খাদ্যসংকটে রয়েছেন। এ অবস্থায় জরুরি খাদ্যসহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

ত্রাণ বিতরণকালে মহিউদ্দিন বলেন, দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। নিজের সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের সহায়তায় এ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন।

ত্রাণপ্রাপ্ত পরিবারের সদস্যরা এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্যোগ মোকাবিলায় ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের আরও এগিয়ে আসা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *