সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা টানা বর্ষণে ঘর হারানো বৃদ্ধকে নতুন ঘর দিল মাটিরাঙ্গা জোন দীঘিনালায় ২৬ হাজার গাছের চারা বিতরণ সেনাবাহিনীর

দীঘিনালায় ২৬ হাজার গাছের চারা বিতরণ সেনাবাহিনীর

Reporter Name

মো. হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে ২৬ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

রোববার (১৯ জুলাই) সকালে ‘পরিকল্পিত বনায়ন গড়ি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (দি বেবি টাইগার্স) আওতাধীন দীঘিনালা জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিনের নির্দেশনায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের এসব চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ। এ সময় তিনি বলেন, “একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রত্যেকে যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করি, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, পাহাড়ের জীববৈচিত্র‍্য সংরক্ষণ এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন সম্প্রসারণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে দীঘিনালা জোনের ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমাসহ সেনাবাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চারা পাওয়া স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি বৃক্ষরোপণে মানুষের আগ্রহ বাড়ানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *