সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা টানা বর্ষণে ঘর হারানো বৃদ্ধকে নতুন ঘর দিল মাটিরাঙ্গা জোন দীঘিনালায় ২৬ হাজার গাছের চারা বিতরণ সেনাবাহিনীর

বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ৬০০ পরিবারকে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস (আশিকা)।

রোববার (১৯ জুলাই) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অবহিতকরণ সভায় জানানো হয়, যুক্তরাজ্যের সহায়তা সংস্থা UK Aid, SIDA এবং অন্যান্য দাতা সংস্থার অর্থায়নে এ ত্রাণ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিনিধি হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক, ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, বিলাইছড়ি থানার এসআই সিরাজুল ইসলাম, আশিকার অ্যাডমিন ম্যানেজার ডা. ঝুমালিয়া চাকমা, ফোকাল পারসন রবিন চাকমা, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা সুজিত চাকমা, সজীব চাকমা, বিএনপি নেতা শান্তি রায় চাকমা (রায়ধন), কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তি বরণ তালুকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মধ্যে চাল, ভোজ্যতেল, ডাল, আলু, সুরক্ষা কিটসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এসব সহায়তা পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *