শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা শ্রদ্ধেয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে ওয়াদুদ ভূইয়া এম.পি’র শোক প্রকাশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া মাটিরাঙ্গায় অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি: বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন: সরকারকে পিসিএনপির অভিনন্দন ১৪ সেপ্টেম্বর ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’ খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজস্থলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠনে পিসিএনপির অভিনন্দন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, বাঘাইছড়িতে দুই দোকানিকে জরিমানা রাঙ্গুনিয়াতে বেতছড়ি একতা সমিতির সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা পোয়ামুহুরীতে সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানির প্রকল্প পানছড়িতে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধন পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন লংগদু জোনের তত্ত্বাবধানে দুর্গম ও সুবিধাবঞ্চিত অসুস্থ রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রেরণ

আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর

Reporter Name

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
সরকারের আগাম প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগের কারণে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। একই সঙ্গে তিনি তিন পার্বত্য জেলা পরিষদ শিগগিরই পুনর্গঠনের ঘোষণা দিয়েছেন।

রোববার (১৯ জুলাই) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে মহালছড়ি উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। রোববার থেকে সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে হতদরিদ্র মানুষের কাছে খাদ্যশস্য পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি তিন পার্বত্য জেলা পরিষদ অবিলম্বে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি, পাকুজ্জাছড়ি ও মাইসছড়ি এলাকার বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে বিকেলে খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে পার্বত্য জেলার সার্বিক পরিস্থিতি, বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম এবং উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *