বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান

গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার সাহসী ভূমিকা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে: ওয়াদুদ ভুঁইয়া

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
oplus_2

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিবৃত্ত, দীর্ঘ সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার সাহসী ভূমিকা দেশের সকল নেতাকর্মীর জন্য অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে আয়োজিত এ সভায় ওয়াদুদ ভুঁইয়া বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধই আমাদের স্বাধীনতার একমাত্র ভিত্তি। তিনি অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী মুক্তিযোদ্ধাদের অবদান উপেক্ষা করে ২৪ জুলাইকে মুক্তিযুদ্ধের দিন ঘোষণার অপচেষ্টা চালিয়েছিল, যা কখনোই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা, আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে খাটো করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইতিহাসের সত্য কখনো বদলানো যায় না—১৯৭১-ই আমাদের গর্ব, আমাদের শক্তি এবং আমাদের অস্তিত্বের মূল ভিত্তি।”

দোয়া মাহফিল উপলক্ষে দেওয়া বক্তব্যে ওয়াদুদ ভুঁইয়া বলেন, নানা প্রতিকূলতা, নির্যাতন ও দীর্ঘ কারাবরণ সত্ত্বেও বেগম খালেদা জিয়া কখনোই গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। তার নেতৃত্ব ও ত্যাগ আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।

দোয়া মাহফিলে মাটিরাঙ্গার মুক্তিযোদ্ধা, তাঁদের সন্তান কমান্ডের সদস্য, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেলছড়ি বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সালাহউদ্দিন আহাম্মেদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, মো. সাদ্দাম হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি বাদশা মিয়া, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামিসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *