বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে এমপির প্রতিনিধি মনোনীত হলেন চথোয়াইপ্রু এবং জিকু কুমার  লংগদুতে শাহ আলমের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা থানচিতে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকরণ বিতরণ মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা

থানচিতে বন্যাদুর্গত মানুষের জন্য ৩৮ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

Reporter Name

মোঃ শহিদুল ইসলাম শহীদ, থানচি প্রতিনিধি।।
টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন এলাকা বন্যাকবলিত হয়েছে। বন্যা-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।

বুধবার (১৫ জুলাই ২০২৬) থানচি উপজেলার টিএন্ডটি পাড়ায় বন্যাদুর্গত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের দিকনির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি-এর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

মেডিকেল ক্যাম্পে টিএন্ডটি পাড়া, ছান্দাক পাড়া, শাহজাহান পাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এ সময় চিকিৎসার পাশাপাশি ডায়রিয়াসহ পানিবাহিত রোগ প্রতিরোধ, বিশুদ্ধ পানি ব্যবহার, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

৩৮ বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পার্বত্য অঞ্চলে দুর্যোগকালীন সহায়তা, চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণ ও জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও জাতীয় দুর্যোগ ও মানবিক সংকটে স্থানীয় মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *