শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

দীঘিনালায় পারিবারিক কলহে বাবার ঘরে আগুন, ছেলে পলাতক

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী পশ্চিমপাড়া (আশ্রম) এলাকায় পারিবারিক বিরোধের জেরে রোববার সকালে এক বাবার ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা মো. ইবরাহিমের ছেলে ইসরাফিল পারিবারিক কলহের কারণে তার বাবার ঘরে আগুন দিয়েছে। আগের রাতে পরিবারের মধ্যে তীব্র ঝামেলা হয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, ইসরাফিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত।

এলাকাবাসী জানান, আগুন দেওয়ার আগে তিনি পাশের ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ঘরে নিয়ে গিয়ে তা তালাবদ্ধ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এতে ঘরের ভেতরের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দীঘিনালা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, “আমাদের একটি টিম আগুন লাগার ঘটনায় কাজ করছে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *