রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

দীঘিনালায় শীতার্ত মানুষের পাশে বেতছড়ি একতা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।
???????

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বেতছড়ি একতা ফাউন্ডেশন। বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, হতদরিদ্র, বিধবা ও পাহাড়ি–বাঙালি জনগোষ্ঠীর মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে সংগঠনটি।

জানা গেছে, চলমান শৈত্যপ্রবাহে দীঘিনালার পাহাড়ি ও দুর্গম এলাকায় বসবাসরত সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। প্রচণ্ড শীতের কারণে অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না। এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে বেতছড়ি একতা ফাউন্ডেশন পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নেয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুরুতে নিজ এলাকা বেতছড়িতে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পরে মধ্য বোয়ালখালী মানবিক যুবসমাজের সহযোগিতায় মধ্য বোয়ালখালী গ্রামে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়। পর্যায়ক্রমে কবাখালী উত্তর মিলনপুর এলাকা এবং সর্বশেষ মেরুং ইউনিয়নের চংগাছড়ি এলাকায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকেই বেতছড়ি একতা ফাউন্ডেশন সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সংগঠনটি অসুস্থ ও ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা, দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানসহ নানা সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করছে। সংগঠনের এসব কার্যক্রমে অনেক অসহায় মানুষ নতুন করে আশার আলো দেখছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

কম্বল পেয়ে উপকারভোগী শীতার্ত মানুষ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, প্রচণ্ড শীতে এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের স্বস্তি এনে দেবে। মানবিক এই উদ্যোগে অনেকেই আবেগাপ্লুত হয়ে বেতছড়ি একতা ফাউন্ডেশনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বেতছড়ি একতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোঃ আল আমিন, কোষাধ্যক্ষ জাকির হোসেন, সদস্য আবদুল হালিম, আলামিন, ইব্রাহিম, হৃদয়সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় বেতছড়ি একতা ফাউন্ডেশনের সভাপতি ডা. মোঃ আল আমিন বলেন, “বেতছড়ি একতা ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা প্রতিবছরই শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতেও আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

কোষাধ্যক্ষ জাকির হোসেন বলেন, “অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। সবার দোয়া ও সহযোগিতা পেলে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *