বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে এমপির প্রতিনিধি মনোনীত হলেন চথোয়াইপ্রু এবং জিকু কুমার  লংগদুতে শাহ আলমের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা থানচিতে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকরণ বিতরণ মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা

দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ উপকারভোগীর মাঝে ভিজিডি চাল বিতরণ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

দুর্গম পাহাড়ি জনপদে সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদারের অংশ হিসেবে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা-এর ৩ নম্বর ফারুয়া ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিজিডি/ঠডই) কর্মসূচির আওতায় ৬০০ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তর-এর বাস্তবায়নে এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। ইউনিয়নের তক্তানালা দক্ষিণ পাড়া নদীর ঘাট এলাকা থেকে প্রত্যেক উপকারভোগীকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা সরাসরি বিতরণ কার্যক্রম তদারকি ও অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, সংরক্ষিত মহিলা সদস্য মনিলতা তঞ্চঙ্গ্যা (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড), সুমিতা দেবী তঞ্চঙ্গ্যা (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) এবং চোখপুরী তঞ্চঙ্গ্যা (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড)। পাশাপাশি ওয়ার্ড সদস্য উজ্জল তঞ্চঙ্গ্যা, আনন্দ তঞ্চঙ্গ্যা, শান্তি কুমার তঞ্চঙ্গ্যা, রিনু কুমার তঞ্চঙ্গ্যা, সিদ্ধার্থ চাকমা, যতিন তঞ্চঙ্গ্যা, সুবানন্দ তঞ্চঙ্গ্যা ও মালসম পাংখোয়া উপস্থিত ছিলেন।

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, দুর্গম যোগাযোগব্যবস্থা ও জীবনযাত্রার ব্যয়ের চাপ বিবেচনায় ভিজিডি কর্মসূচি পাহাড়ি অঞ্চলের দারিদ্র্যপীড়িত ও ঝুঁকিপূর্ণ নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়মিত ও স্বচ্ছ বিতরণ প্রক্রিয়ার মাধ্যমে নারীদের পুষ্টি ও পরিবারিক স্থিতিশীলতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *