বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে এমপির প্রতিনিধি মনোনীত হলেন চথোয়াইপ্রু এবং জিকু কুমার  লংগদুতে শাহ আলমের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা থানচিতে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকরণ বিতরণ মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা

‎নির্বাচন ঘিরে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে ১২ বিজিবির জনসচেতনতামূলক সভা

বরকল প্রতিনিধি।। 

বরকল প্রতিনিধি।।  

‎রাঙামাটির বরকল উপজেলার সীমান্ত ঘেঁষা দুর্গম পাহাড়ের বড় হরিনা ইউনিয়নের ডুলুছড়ি এলাকায় ১২বিজিবি ছোট হরিনা জোন এক জনসচেতনতা মুলক সভার আয়োজন করে।

‎২২ জানুয়ারী  ২০২৬ তারিখ বৃহস্পতিবার   সময় ৯টায়, ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)’র দায়িত্বপূর্ণ বড়হরিনা ইউনিয়নের  ডুলুছড়ি গ্রামে

‎বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ খুরশেদ আলমএর সভাপতিত্বে স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতামূলক সভা আরম্ভ  হয়। উক্ত জনসচেতনমূলক সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্পর্কে গুজব, বিভ্রান্তি ও সহিংসতা থেকে দূরে থেকে শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে স্থানীয় জনসাধারণকে প্রেষণা প্রদান করা হয়। এলাকার জনসাধারণকে মাদক সেবনের ফলে শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিকারক দিক ও এর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এলাকায় কোন অপরিচিত লোকের সন্দেহজনক চলাচল পরিলক্ষিত হলে বিজিবিকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাঙ্গালী ও পাহাড়ীদের মধ্যে মিলেমিশে থাকার ব্যাপারে পরামর্শ দেয়া হয়। এলাকায় যেন কোন চাঁদাবাজি না হয় সেই সম্পর্কে আলোচনা করা হয়।

‎এছাড়া নারী ও শিশু পাচার প্রতিরোধে বিজিবিকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং পাচার কাজে সংশ্লিষ্টদের সবার তথ্য জানানো  এবং, ক্যাম্প কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *