শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

পানছড়িতে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় আলোচনা সভা

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা-এ জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় আয়োজিত এ সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। মঙ্গলবার (৪ মার্চ ২০২৬) দুপুরে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্র‍্যাক স্বাস্থ্য প্রোগ্রাম পানছড়ির মো. সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে কেবল পরিবেশগত সমস্যা নয়; এটি জনস্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলছে। ক্রমবর্ধমান তাপমাত্রা, অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী বন্যা ও খরার মতো দুর্যোগের ফলে পানিবাহিত ও ভেক্টর-বাহিত রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ম্যালেরিয়া, ডেঙ্গুসহ এডিস বাহিত রোগের প্রকোপ বাড়ায় স্বাস্থ্য ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।

বক্তারা আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যখাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব মোকাবেলায় তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগপ্রবণ এলাকায় স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে অবকাঠামোর মানোন্নয়ন, প্রশিক্ষিত জনবল বৃদ্ধি এবং সমন্বিত কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. প্রিতম চাকমা, ডা. ফজলুল বারী জিহান, ডা. নীতি চাকমা, ব্র‍্যাক খাগড়াছড়ির (জলবায়ু পরিবর্তন) অফিসার রোমিও আফরিন উপমা, সীমা চাকমা, ক্লিনিক এইড গ্রীন হিল, ব্র‍্যাক ফিল্ড অর্গানাইজার সোহানি চাকমা, ছোটন চাকমা, যুব রেড ক্রিসেন্ট প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় সিদ্ধান্ত হয়, জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বিত প্রচেষ্টা জোরদার করা হবে। পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করে প্রতিরোধমূলক কার্যক্রম আরও গতিশীল করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *