রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালিতে গাঁজাসহ যুবক আটক: ভবিষ্যতে না জড়ানোর শপথে মুক্তি দিল ‘ঘাগড়া মুসলিম যুব সমাজ কোতয়ালী থানার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ভীমরুলের কামড়ে লামায় বৃদ্ধার মৃত্যু রাজপুত্র থেকে মন্ত্রী, বান্দরবানে উৎসবের আমেজ খাপাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিহারে বিশেষ প্রার্থনা রাজপুত্র থেকে মন্ত্রী পাহাড়ে উৎসবের আমেজ বিরাজ করছে খাগড়াছড়িতে মাদকসহ ব্যবসায়ী আটক মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়নে মারমা ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ত্রিপুরা দীঘিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল মোবাইল ফোন ব্যবহার নিয়ে বিরোধ: বান্দরবানে শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ বান্দরবান জেলা পরিষদে তিন উপজেলা ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না থাকায় আলোচনা-সমালোচনা কাপ্তাইয়ে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা ঈদগাঁওয়ে সংবাদ সম্মেলন: ‘অবৈধভাবে সৃজিত’ নামজারি খতিয়ান বাতিলের দাবি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজস্থলীতে উপজেলা বিএনপির আনন্দ মিছিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ বান্দরবানে শুরু হলো সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্ট

পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

Reporter Name

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি 

পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ড বন্ধ এবং পার্বত্যবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’সহ সহযোগী সংগঠনগুলো। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে নাগরিক পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী কর্মসূচিতে নাগরিক পরিষদ, ছাত্র পরিষদের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেয়।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, জেলা শাখার সহসভাপতি মাও. মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, পৌর সভাপতি সামছুল হক শামু, সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান পার্বত্য জেলা সভাপতি আসিফ ইকবাল, প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, তাঁরা বলেন, পাহাড়ে উৎপাদন থেকে শুরু করে পণ্য বাজারজাতকরণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে চাঁ*দাবাজির অভিযোগ রয়েছে। এর ফলে উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে। চাঁ*দাবাজির কারণে পণ্যের বাজারমূল্যও বাড়ছে বলে দাবি করেন বক্তারা।  পাহাড়ের বিভিন্ন এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে বসবাস করছে। ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। চাঁদা না দিলে অপহরণ, নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটছে।অবিলম্বে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, চাঁদাবাজি ও অপহরণ বন্ধ এবং পাহাড়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *