শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার

প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঈদগাঁওবাসী ছিলেন অধির অপেক্ষায়

Reporter Name
oplus_2

ঈদগাঁও প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগমন উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওতে ছিল সাজসাজ রব। তের জুন শনিবার সকাল থেকে প্রচুর বৃষ্টি সত্ত্বেও নেতাকর্মীদের পদচারণায় স্থানীয় বাস স্টেশন এলাকা ছিল মুখরিত। বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল প্রধানমন্ত্রীকে বরণ করতে বাস স্টেশনে সমবেত হয়। বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল ও কৃষকদলের নেতৃবৃন্দের পাশাপাশি উৎসুক সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ব্যানারে ব্যানারে ছেয়ে যায় পুরো বাস স্টেশন এলাকা।

জেলা বিএনপি সহ সভাপতি এম, মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস শুক্কুর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ (জনি), জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম কোম্পানি, ঈদগাঁও বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুল আলম কোম্পানি, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এ, এইচ, সেলিম উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, বিএনপি নেতা জাহাঙ্গীর বাঙালি, মোঃ আযমগীর, ডাক্তার এহসানুল হক, ওলামা দল নেতা মৌলভী ফখরুদ্দিন ফরাজী (কাজল), ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি নেতা নুরুল হুদা, মাওলানা দিদারুল ইসলাম, যুবদল সভাপতি কামাল হোসেন মেম্বার, যুবদল নেতা মোঃ আবু হেনা, শহিদুল ইসলাম শহীদ, শ্রমিকদল নেতা মোকতার আহমদ, জিয়াউল করিম জিয়া, ছাত্রদল নেতা আনিসুর রহমান, মোঃ সোহেল রানা, মহিলা দলনেত্রী খুরশিদা বেগম, সেলিনা আক্তার, শামীম আকতারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

পৌনে একটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী শতাধিক গাড়ির বহর ঈদগাঁও বাস স্টেশন এলাকা অতিক্রম করে। প্রধানমন্ত্রীর নিজে গাড়ি চালিয়ে সড়ক অতিক্রম করছিলেন। এ সময় তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। গাড়ির বহরে জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় সংসদ সদস্য বৃন্দ অংশ নেন। তারেক রহমানের গাড়িটি বাস স্টেশন এলাকায় পৌঁছুলে নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলেন। তারা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও উপস্থিত জনগণকে হাত নেড়ে অভিবাদন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *