শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার

প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন

Reporter Name

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে কক্সবাজার জেলার ঈদগাঁও ইউনিয়ন বিএনপি পরিবার।
৭ জুন রবিবার বিকেলে ঈদগাঁও উপজেলা বিএনপি কার্যালয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ। উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মমতাজুল হক, বিএনপি নেতা নুরুল আমিন, জেলা শ্রমিক দলের সাবেক সহ সভাপতি মোকতার আহমদ, বিএনপি নেতা হেলাল উদ্দিন। অন্যদের মধ্যে পুনর্মিলনীতে অংশ নেন ১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমানুল হক, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল কবির, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এম, শফিউল আলম আজাদ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাবেক মেম্বার ছফুর আলম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি নূর হোসেন, ৭ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপি’র সভাপতি মহিউদ্দিন, উত্তরের সভাপতি কামাল উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলামসহ প্রতিটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আগামী ১৩- ১৪ জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সম্পর্কে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। সফরকালে তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী- মাছুয়াখালী খাল খনন কাজের উদ্বোধন ও সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন। পরে তিনি ডুলহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও সাফারি পার্ক পরিদর্শন করবেন।
মাননীয় প্রধানমন্ত্রীর এ সফরকে সফল ও সার্থক করে তুলতে নেতৃবৃন্দ এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *