শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো হিমছড়িতে আড়াই লাখ টাকার সড়ক নির্মাণের তিন দিনেই ইট সরে যাওয়ার অভিযোগ কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয় দীঘিনালায় হোটেলে অভিযান, মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

বড়বিলে আল নজির ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ: ১ হাজার দুস্থ পরিবার ও ২৫ এতিমখানায় সহায়তা

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে পার্বত্য জনপদে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে আল নজির ফাউন্ডেশন। কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় প্রায় এক হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এতিমখানা ও মসজিদে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বড়বিল এলাকায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক ড. আল্লামা হারুন আজিজি আন-নদভী। তিনি বলেন, মরহুম পিতা নজির আহমেদ ও মাতার স্মরণে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এতিম, দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা হাফেজ আবদুল হক। বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলাম কক্সবাজার জেলার সেক্রেটারি মাওলানা শেখ ইয়াসিন হাবিবসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।

সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে চিনি, সয়াবিন তেল, ডাল, পেঁয়াজ, খেজুর, ছোলা, মুড়ি ও সেমাইসহ বিভিন্ন ইফতার সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে ২৫টি এতিমখানা ও মসজিদে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও রমজানসহ বিভিন্ন সময়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, রমজানকে সামনে রেখে এ ধরনের সহায়তা দুস্থ পরিবারগুলোর জন্য স্বস্তিদায়ক হয়েছে এবং সামাজিক সহমর্মিতা জোরদারে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *