বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে এমপির প্রতিনিধি মনোনীত হলেন চথোয়াইপ্রু এবং জিকু কুমার  লংগদুতে শাহ আলমের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা থানচিতে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকরণ বিতরণ মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা

বরকলের দুর্গম এলাকায় বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ছোট হরিণা জোনের উদ্যোগে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ কর্মসূচির আওতায় রাঙামাটির বরকল উপজেলার দুর্গম ডুলুছরি এলাকার কুকিছড়া বাজারে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১২ বিজিবি ছোট হরিণা জোনের আয়োজনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ১৬৮ জন দরিদ্র, অসহায় ও দুস্থ পাহাড়ি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে ছোট হরিণা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান রোগীদের চিকিৎসা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।

এ সময় ছোট হরিণা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে শহরে গিয়ে চিকিৎসা সেবা নেওয়া তাদের জন্য কষ্টসাধ্য। এ ধরনের উদ্যোগে বিজিবির চিকিৎসা সেবা স্থানীয় জনগণের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে বলে তারা মন্তব্য করেন।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *