শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো হিমছড়িতে আড়াই লাখ টাকার সড়ক নির্মাণের তিন দিনেই ইট সরে যাওয়ার অভিযোগ কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয় দীঘিনালায় হোটেলে অভিযান, মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

বরকলে ধানের শীষের সমর্থনে সমাবেশ ও গণমিছিল

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।

রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে বরকল উপজেলার ভুষনছড়া বাজারে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ভুষনছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা থেকে নেতা–কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। সমাবেশের আগে মোটরসাইকেলযোগে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি ভুষনছড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছোট হরিনা ও এরাবুনিয়া ঘুরে পুনরায় ভুষনছড়া বাজারে এসে শেষ হয়।

গণমিছিলে বিপুলসংখ্যক নেতা–কর্মীর অংশগ্রহণে ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। এতে ভুষনছড়ায় নির্বাচনী আমেজ আরও দৃশ্যমান হয়।

ভুষনছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হালিম ও সুলতান আহমদ মন্ডল, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন ও খলিলুর রহমান, ওলামাদল উপজেলা আহ্বায়ক হাফেজ শিহাব উদ্দিন, মৎস্যজীবী দলের সভাপতি মো. জাফর এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন। এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্যে রাঙামাটি-২৯৯ আসনের বিএনপি প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক বলেন, কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। পাহাড়ি ও বাঙালি সবাই মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। রাষ্ট্রব্যবস্থার সংস্কারে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মা-বোনেরা যেন কোনো ভয়ভীতি বা গুজবে কান না দেন। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নের সুযোগ সৃষ্টি করার আহ্বান জানান তিনি। যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে তাদের সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *