শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

বরকলে সীমান্তবাসীর যাতায়াতে স্বস্তি, বিজিবির নিজস্ব অর্থায়নে ৩৩টি কাঠের সেতু নির্মাণ

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।

রাঙ্গামাটির বরকল উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় জনসাধারণের জীবনমান উন্নয়নে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) নিজস্ব অর্থায়নে ৩৩টি কাঠের সেতু নির্মাণ করেছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি সীমান্তবাসীর দৈনন্দিন চলাচল সহজ করতে বিজিবি নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় লক্ষাধিক টাকা ব্যয়ে বিজিবি সদস্যদের নিরলস পরিশ্রমে এসব সেতু নির্মাণ করা হয়।

নির্মিত সেতুগুলোর ফলে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের যাতায়াতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য বিপণনসহ বিভিন্ন প্রয়োজনে এখন তারা দ্রুত ও নিরাপদে চলাচল করতে পারছে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবির এ উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা জানান।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসসি বলেন, “জনগণের নিরাপত্তা ও কল্যাণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।” ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *