
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পতেঙ্গা ছড়া এলাকায় শনিবার রাত ১০টার দিকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের একটি চৌকস দল বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জাহিদুল ইসলাম (পিএসসি) নির্দেশনা অনুযায়ী সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান নেতৃত্বে মারিশ্যা দিঘিনালা সড়কের ২ কিলোমিটার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মোটরসাইকেলযোগে আসা দুই পাচারকারী সিগারেট নিয়ে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত জঙ্গলে পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে বিজিবি ৬৫ কার্টুন বা ৬৫০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করে। জব্দকৃত সিগারেটের বাজার মূল্য প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।