বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির কৃষকদের বিনামূল্যে রোপা আমন বীজ বিতরণ

বান্দরবানে জেলা মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

বান্দরবানে ইসলামি মূল্যবোধের উন্নয়ন ও ইসলামি সংস্কৃতি বিকাশের লক্ষ্যে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (আজ) দুপুর ১২টার দিকে জেলা সদরের মেঘলা পর্যটন এলাকায় এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রশাসন, গণপূর্ত বিভাগ এবং ইসলামি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. ফয়জুর রহমান, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী সুমিত রায় এবং ইসলামি ফাউন্ডেশন বান্দরবানের উপ-পরিচালক সেলিম উদ্দিন।

এছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নাছির উদ্দীন, সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গণপূর্ত বিভাগ ও ইসলামি ফাউন্ডেশনের তথ্যমতে, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের লক্ষ্যে সরকার এ প্রকল্প গ্রহণ করে। ২০১৭ সালের ২৫ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটির অনুমোদন দেয়।

বান্দরবানে ৪৩ শতাংশ জমির ওপর প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট এই মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। মসজিদের পাশাপাশি এটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে।

প্রকল্পের আওতায় নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামি গবেষণা ও দাওয়াহ কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, পর্যটকদের আবাসন এবং হজযাত্রীদের নিবন্ধনসহ বিভিন্ন সুবিধা রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *