শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

বান্দরবানে পাহাড়ি সড়কে এসি বাস দুর্ঘটনার কবলে, প্রাণহানি এড়াল যাত্রীরা

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার ইয়াংছায় এলাকায় পাহাড়ি ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি এসি বাস দুর্ঘটনার মুখে পড়েছে। বাসটি গভীর খাদে পড়ে যাওয়ার উপক্রম হলেও খাদের কিনারায় আটকে যাওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনায় বাসচালক সামান্য আহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মিরপুর থেকে তাবলীগ জামায়াতের মুসল্লিবাহী একটি এসি বাস বান্দরবান জেলার আলীকদম উপজেলার উদ্দেশে যাত্রা করে। লামা–চকরিয়া সড়কের ইয়াংছায় এলাকার ‘সেলিম চৌধুরীর টেক’ নামে পরিচিত ঢালু অংশে নামার সময় হঠাৎ বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ার ঝুঁকিতে পড়ে। তবে সৌভাগ্যক্রমে বাসটি খাদের একেবারে কিনারায় আটকে যায়।

দুর্ঘটনায় বাসচালক আহত হলেও বাসে থাকা অন্যান্য যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন বলে স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেন।

দুর্ঘটনাকবলিত বাসটি ‘রিলাক্স পরিবহন’-এর বলে জানা গেছে। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৩-১৭৯৪।

ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।

স্থানীয়রা জানান, ইয়াংছায় এলাকার পাহাড়ি সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ঢালু পথে নামার সময় দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে। এ কারণে এ সড়কে চলাচলের ক্ষেত্রে চালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *