শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে রমজান উপলক্ষে ৫০০ পরিবারে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সেনা জোনের প্রশিক্ষণ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ (পিএসসি)। এ সময় আরও উপস্থিত ছিলেন মেজর নাফিউ সিদ্দিকী রহমান (পিএসসি), জোন স্টাফ অফিসার মেজর রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় ৫০০টি গরীব, নিরীহ ও অসহায় মুসলিম পরিবার এবং বিভিন্ন এতিমখানার মাঝে প্রয়োজনীয় ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, খেজুর, চিনি, সয়াবিন তেল, মসুর ডাল, পেঁয়াজ, আলু ও চাল।

অনুষ্ঠানে সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক প্রয়োজনে নিয়মিতভাবে সহযোগিতা কার্যক্রম চালিয়ে যাবে।

স্থানীয় জনগণ এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *