শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার

বাবার বাড়ি যাওয়াকে কেন্দ্র করে গৃহ বধুর মৃত্যু স্বামী শাশুড়ী আটক

Reporter Name

এম. এ. রহমান সীমান্ত, উখিয়া।।
কক্সবাজারের উখিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে পারভিন আক্তার (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবার বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে পারভিন আক্তারের সঙ্গে তার স্বামী মো. আব্দুল আলমের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পারিবারিক কলহ তীব্র আকার ধারণ করলে আব্দুল আলম তার স্ত্রীর গলায় উপর্যুপরি আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে পারভিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে সকাল ৯টার দিকে স্বামী আব্দুল আলম ও শাশুড়ি মরিয়ম বেগম তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভিন আক্তারকে মৃত ঘোষণা করেন।

নিহত পারভিন আক্তার পাগলির বিল এলাকার আব্দুল গফুর ও আনোয়ারা বেগমের মেয়ে।

ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মো. আব্দুল আলম ও শাশুড়ি মরিয়ম বেগমকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

উখিয়া থানা পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *