শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো হিমছড়িতে আড়াই লাখ টাকার সড়ক নির্মাণের তিন দিনেই ইট সরে যাওয়ার অভিযোগ কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়

বিলাইছড়ির ধুপশীলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ধুপশীল এলাকায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ধুপশীল যুব পরিষদের আয়োজনে এবং ধুপশীল ৭ নং ওয়ার্ডের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া এসএসসি, এইচএসসি, বিএ, এমএ পাস করা এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক ক্রেস প্রদান করা হয়।

প্রধান অতিথি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান উপস্থিত থেকে পুরস্কার ও ক্রেস বিতরণ করেন। তিনি বলেন, “যুবক এবং সমাজ ঠিক থাকলে এলাকার মানুষ জ্ঞানী হবে। যুব সমাজকে মদ, জুয়া ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে হবে এবং শিক্ষার মাধ্যমে সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে।”

এ সময় মহিলা মেম্বার রানী বালা তঞ্চঙ্গ্যা, ওয়ার্ড মেম্বার শুক্র সেন তঞ্চঙ্গ্যা, ধুপশীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখ কুমার তঞ্চঙ্গ্যা, শিক্ষক ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।

ধুপশীল যুব পরিষদের সভাপতি শান্ত তঞ্চঙ্গ্যা বলেন, “সংগঠনটির লক্ষ্য সমাজকে শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে এগিয়ে নেওয়া এবং খারাপ অভ্যাস পরিত্যাগ করে সমাজকে উন্নত করা। ২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এবার এটি ৫ম বর্ষের অনুষ্ঠান।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *