মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন রামুতে সূর্যের হাসির বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার

বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণ নিয়ে অসন্তোষ

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি।।
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে স্থানীয় খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। স্টেডিয়ামের দক্ষিণ পাশে ওয়াশব্লক নির্মাণের পরিবর্তে উত্তর পাশে নির্মাণের দাবিতে বুধবার (৬ মে) সকালে দীঘলছড়ি যুব সংঘ ক্লাবে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে স্থানীয় জনগণ ও খেলোয়াড়দের পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্টেডিয়ামের উত্তর পাশে ওয়াশব্লক নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছিল। তবে অজ্ঞাত কারণে সেই স্থান পরিবর্তন করে বর্তমানে দক্ষিণ পাশে নির্মাণকাজ শুরু করা হয়েছে, যা তারা অযৌক্তিক বলে দাবি করেন।

বক্তব্যে আরও বলা হয়, প্রস্তাবিত দক্ষিণ পাশের স্থানটি ঘনবসতিপূর্ণ হওয়ায় সেখানে ওয়াশব্লক নির্মাণ করা হলে দুর্গন্ধ, স্বাস্থ্যঝুঁকি ও জনসাধারণের চলাচলে সমস্যা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে মাঠের গোলবার লাইনের কাছাকাছি স্থানে স্থাপনা নির্মাণের ফলে মাঠের পরিসর ছোট হয়ে যাবে এবং খেলোয়াড়দের স্বাভাবিক খেলায় ব্যাঘাত ঘটবে।

খেলোয়াড়দের অভিযোগ, দক্ষিণ পাশে ওয়াশব্লক নির্মাণ হলে কর্নার কিক নেওয়ার পর্যাপ্ত জায়গা থাকবে না এবং খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। এছাড়া পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণে মাঠ ও গ্যালারি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তারা।

প্রেস ব্রিফিংয়ে দাবি করা হয়, সম্প্রতি ক্রীড়া মন্ত্রণালয়ের প্রকৌশলীরা স্টেডিয়ামের উত্তর পাশে ওয়াশব্লক নির্মাণের জন্য নকশা প্রণয়ন করেছিলেন। কিন্তু পরবর্তীতে সেই নির্দেশনা অনুসরণ না করে দক্ষিণ পাশে নির্মাণকাজ শুরু করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষ বা উপজেলা প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *