বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে এমপির প্রতিনিধি মনোনীত হলেন চথোয়াইপ্রু এবং জিকু কুমার  লংগদুতে শাহ আলমের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা থানচিতে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকরণ বিতরণ মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার সহকারী সার্জনের যোগদান, চিকিৎসাসেবায় স্বস্তি

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চারজন নতুন সহকারী সার্জন (মেডিকেল অফিসার) যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন তারা।

নতুন যোগদানকারীরা হলেন—ডা. মো. ওমর ফারুক (চট্টগ্রাম), সাবরিনা হোসেন চৈতী (মুন্সীগঞ্জ), কনিষ্ক চাকমা (বরকল) এবং ইমানুর রহমান আরাপাত (রাজশাহী)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারা সবাই ৪৮তম বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত।

এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ মোট চিকিৎসকের সংখ্যা দাঁড়াল আটজনে। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে ভোগা এই দুর্গম উপজেলার জন্য এটি একটি ইতিবাচক অগ্রগতি। তবে এখনো গাইনি বিভাগের চিকিৎসক না থাকায় নারী ও মাতৃস্বাস্থ্য সেবায় সীমাবদ্ধতা রয়ে গেছে। যদিও ডেন্টাল সেবায় একজন চিকিৎসক কর্মরত আছেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সহযোগী ও বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ হোসেন, মেডিকেল অফিসার উন্মে সায়েকা, সুইচিং মার্মাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, চিকিৎসক ও নার্সের ঘাটতি অনেকাংশে কাটলেও অন্যান্য সহায়ক জনবলের সংকট এখনো রয়ে গেছে। সুইপার, সেকমো, আয়া, ওয়ার্ডবয়, কুকার ও টেকনোলজিস্ট পদে শূন্যতা রয়েছে। পাশাপাশি সড়ক ও নৌপথে চলাচলের উপযোগী অ্যাম্বুলেন্স, আল্ট্রাসনোগ্রাফি, ডেন্টাল ও এক্স-রে মেশিনসহ আধুনিক অপারেশন সরঞ্জাম নিশ্চিত করা গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা আরও পরিপূর্ণ হবে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন চিকিৎসকদের যোগদানে প্রাথমিক ও জরুরি চিকিৎসাসেবার মান উন্নত হবে এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত হলে বিলাইছড়ি উপজেলার মানুষ আরও সহজে মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *