শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় : সাচিংপ্রু জেরী

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

বান্দরবানকে একটি সম্প্রীতির জেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল চারটায় বান্দরবান শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠ প্রাঙ্গণে তাঁর সম্মানে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাচং প্রু জেরী বলেন, দীর্ঘদিন ধরে বান্দরবান সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে সেই সম্প্রীতি বজায় রাখা সহজ হয়ে উঠেনি। বাস্তবতা অনেক ক্ষেত্রে কঠিন। তাই সব শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে একটি সম্প্রীতিময় বান্দরবান গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, আবার দলের চেয়ে দেশ বড়।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য একটি অমূল্য সম্পদ উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় ‘সবার আগে বাংলাদেশ’-এই নীতিতে বিশ্বাস করেন। তাঁর দিকনির্দেশনায় দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংসদ সদস্য বলেন, সরকারপ্রাপ্ত বরাদ্দ সুষ্ঠুভাবে বণ্টনের মাধ্যমে বান্দরবানে বসবাসরত ১২টি ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সব জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করা হবে। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে সাচং প্রু জেরীর আগমন উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে গণসংবর্ধনার আয়োজন করা হয়। এতে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। রাজার মাঠে এ সময় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি, মজিবুর রশিদ, মশিউর রহমান মঠিউন, জাহাঙ্গীর আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *